দক্ষিণ পূর্ব

ত্রয়োদশ নির্বাচনে ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র

shakhawat sohan
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫
পঠিত :
ত্রয়োদশ নির্বাচনে ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র
দক্ষিণপূর্ব ডেস্ক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ অক্টোবর ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, দেশের ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। আজই আমরা কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছি।

আখতার আহমেদ আরও জানান, পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯।

তিনি বলেন, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। একটি ভোটকেন্দ্রে গড়ে ৩ হাজার ভোটার থাকবে। প্রয়োজনে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ইসি ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছিল, যেখানে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৪৭২টি। এবারের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে ভোটকক্ষ কিছুটা কমেছে।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।