দক্ষিণ পূর্ব

থানচিতে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেফতার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ জুলাই ২০২৬
পঠিত :
থানচিতে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে বন্দুকসহ জৌথান বম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

 

শনিবার (৪ জুলাই) থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

​গ্রেফতার জৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরপা পাড়া এলাকার বাসিন্দা লাল পিয়াম বমের ছেলে।

 

​স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ২৮ জুন দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) এক যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত ছিল। অভিযানের এক পর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে শেরকর পাড়া থেকে আটক করা হয়। পরে আজ (শনিবার) সেনাবাহিনী তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

​থানচি থানার ওসি কানন সরকার বলেন, "সেনাবাহিনী দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।"

 

আমিনুল ইসলাম / আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।