দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে উত্তর আমেরিকার দল কানাডা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কানাডা। দক্ষিণ আফ্রিকার গোলমুখে তারা মোট ১২টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যভেদী। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ছয়টি নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন। তবে সপ্তম প্রচেষ্টায় আর দলকে বাঁচাতে পারেননি তিনি। সেই একমাত্র গোলেই নিশ্চিত হয় কানাডার স্মরণীয় জয়।
এটি কানাডার বিশ্বকাপে তৃতীয় অংশগ্রহণ। এর আগে দুই আসরেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। তবে এবার তারা দুর্দান্ত পারফরম্যান্সে সেই হতাশা কাটিয়ে ইতিহাসের নতুন অধ্যায় লিখেছে। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে, যা দেশটির ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক।
আরএইচ/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।