দক্ষিণ পূর্ব

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজদের ছাড় নেই : সরওয়ার আলমগীর

sathi
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫
পঠিত :
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজদের ছাড় নেই : সরওয়ার আলমগীর
 
ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেছেন, দলের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট ও দখল করবে তাদের কোন ছাড় নেই। কারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ চাঁদাবাজদের ছাড় না দিতে। 


রবিবার (১৬ মার্চ) জেলার ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড় সিএনজি চালক সমিতি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা এসবঅপর্কমে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। দলের হাইকমান্ডের নির্দেশও তাই। শ্রমিকরা হচ্ছেন আমার আপনজন, তাদের পাশে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনার জানেন, আমার কারখানায় শতশত শ্রমিক কাজ করেন। তাই তাদের দুঃখ আমি বুঝি। 


নাজিরহাট ঝংকার মোড় সিএনজি চালক সমিতির  সভাপতি মো. সোলেয়মান শাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হানিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট হাইওয়ে থানা ওসি শাহাব উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিন উদ্দিন আজম তালুকদার, নাজিরহাট আদর্শ ব্যবসায়ি সমিতির সভাপতি নাছির উদ্দীন, মাওলানা খোরশেদুল আলম, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মিঞা মোশাররফ আনোয়ার চৌধুরী মশু, মো. হাসান, মহিন উদ্দিন, মহিন উদ্দিন মেসি, শেখ সুমন। 

এসময় আরও উপস্থিত ছিলেন সিএনজি চালক সমিতির নেতা মো. আসলাম, মো. শাহজাহান, মো. জাবেদ, সফিউল আজম, মাসুদ রানা, মো. কামাল, মো. ইয়াকুব, মো. হাসেম, মো. আশরাফসহ আরো অনেকেই। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।