দক্ষিণ পূর্ব

দানবীর অদুদ চৌধুরীর ৫৪তম মৃত্যু বার্ষিকী পালিত

মনির ফয়সাল
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫
পঠিত :
দানবীর অদুদ চৌধুরীর ৫৪তম মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক

উত্তর চট্টলার দানবীর সৈয়দ আব্দুল অদুদ চৌধুরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজানের নোয়াজিষ্পুর অদুদ স্মৃতি সংঘ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সোমবার (২৪ নভেম্বর) এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অদুদ স্মৃতি সংঘের সভাপতি কাজী মুহাম্মদ মনসুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আলী সিকদার, মুহাম্মদ হানিফ সিকদার, ফতেনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মুৎসুদ্দি, অদুদিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক আব্দুস শাকুর, অদুদ স্মৃতি সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন চৌধুরী, সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হাকিম সিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাজী হুমায়ুন কবির, কাজী মারুফ, মনসুর চৌধুরী, তানবির চৌধুরী, সেফায়েতুল করিম চৌধুরী, সাকিব চৌধুরী, তাওহিদ আলম আবির, আশরাফুল আলম, মোহাম্মদ সামির সিকদার, ফাহিম মুনতাহির জয়নাল, বাবু কৃষ্ণমণি আচার্য্য, নকুল কুমার নাথ, মনির সিকদার, সোহেল সিকদার, রাহী সিকদার, ইমতিয়াজ সিকদার, মুনতাসির আলম সিকদার, জোবায়ের সিকদারসহ অনেকে।

বক্তারা দানবীর সৈয়দ আব্দুল অদুদ চৌধুরীর বর্ণাঢ্য জীবন, মানবিক অবদান ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং এ মহান ব্যক্তিত্বের কর্মজীবন নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অদুদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত দানবীর অদুদ চৌধুরীর প্রতিকৃতি ও তার কবর প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে দোয়া ও মিলাদ পরিচালনা করেন অদুদিয়া ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মোরশেদুল আলম।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।