দক্ষিণ পূর্ব

দালালির দায়ে চট্টগ্রামে ২ জনের কারাদণ্ড, ১৭ হাজার টাকা জরিমানা

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১৯ মে ২০২৬ ০৩:০০ দুপুর
পঠিত : ৪
দালালির দায়ে চট্টগ্রামে ২ জনের কারাদণ্ড, ১৭ হাজার টাকা জরিমানা

অভিযানে জরিমানা

Degchibarictg

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালালি চক্রের দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই দিনে নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র সঠিক না থাকায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধীনস্থ ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এই অভিযান পরিচালনা করেন।

 

বিআরটিএ সূত্র জানায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিআরটিএ চট্ট মেট্রো সার্কেল-০২ ও চট্টগ্রাম জেলা সার্কেলে দালাল বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে হাতেনাতে আটক করা হয় দুই দালালকে। দণ্ডপ্রাপ্তরা হলেন— চট্টগ্রাম হাটহাজারী থানার খন্দকীয়া গ্রামের আব্দুল আলীর ছেলে মো. সেলিম (৫৬) এবং কুমিল্লা লাকসাম থানার গোতারু গ্রামের শমিকুর রহমানের ছেলে মো. সাহাবুদ্দিন (৬০)।

বিআরটিএ কার্যালয়ে আগত সাধারণ গ্রাহকদের হয়রানি করার অপরাধে তাদের উভয়কে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে, বিআরটিএ’র একই ভ্রাম্যমাণ আদালত দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। এ সময় রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। কাগজপত্র সঠিক না থাকায় ৫টি মামলায় সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অত্যন্ত কার্যকর। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং চালকদের সচেতন করতে বিআরটিএ’র এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।