দক্ষিণ পূর্ব

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে 'নামকরণ' মঞ্চায়নে মুগ্ধ দর্শক

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ০৬:২২ বিকাল
পঠিত : ৪
দিল্লীর জাতীয় নাট্যোৎসবে 'নামকরণ' মঞ্চায়নে মুগ্ধ দর্শক

ছবি : সংগৃহীত

Degchibarictg

একটি নামে কী আসে–যায়? এই প্রশ্নকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লীতে অনুষ্ঠিত জাতীয় নাট্যোৎসব ২০২৬-এ মঞ্চস্থ হলো একাঙ্ক নাটক ‘নামকরণ’। গত ৯ মার্চ আয়োজিত এই নাটকটি প্রযোজনা করেছে "গ্রেটার আহমেদাবাদ বেঙ্গলী এসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট"। 

নাটকটিতে তুলে ধরা হয়েছে—একই শব্দ বিভিন্ন ভাষায় ভিন্ন অর্থ বহন করলে কী ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রথীন দাস নিজের জীবনের কিছু বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নাটকটি রচনা করেন।

নাটকে অভিনয় করেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত মঞ্চ অভিনেতা প্রতাপাদিত্য চ্যাটার্জি। তাঁর সঙ্গে অভিনয় করেন ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী অভ্র বড়ুয়া ও গৌরব বিশ্বাস। নাটকে তাদের অভিনয় দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ায়।

উপস্থিত দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে কানায় কানায় পূর্ণ মিলনায়তনে নাটকটির ভূয়সী প্রশংসা শোনা যায়।

এ ছাড়া নাটকের অন্যান্য কলাকুশলীদের মধ্যে ছিলেন মহুয়া বন্দ্যোপাধ্যায়, রেশমি চট্টোপাধ্যায়, পৃথা বর্মন, পিয়ালী ঘোষ, তাপসী দাস, শুভজিৎ সেন, রথীন দাস, ডা. গোপাল চন্দ্র দে ও ত্যাগী।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।