ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
নিহতরা হলেন-কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও বোন শাহিনা বেগম। এর মধ্যে মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা।
তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সকালে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘আপন চাচাত ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। পরে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন রয়েছেন। বাকি দু’জন মান্নান ও তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাত ভাই-বোন।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কাজ চলমান রয়েছে, বিস্তারিত পরে বলা যাবে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।