দক্ষিণ পূর্ব

দুবার পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিল জাপান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ জুন ২০২৬
পঠিত :
দুবার পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিল জাপান

ছবি

দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচ জিতেছে। কাতার ড্র করেছে। এশিয়ার আরেক শক্তি জাপান প্রথম ম্যাচে পিছিয়ে পড়ে দুর্দান্ত ভাবে ফিরে এল। নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে খেলা শেষ করল জাপান। দু'বার পিছিয়ে পড়ে দুর্দান্ত ভাবে ফিরে এল জাপান। দেখিয়ে দিল ইউরোপের দলগুলোর থেকে কোনও অংশে কম নয় এশিয়ার দেশ। 

 

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনও ম্যাচে নেদারল্যান্ডসের প্রতম একাদশে ডাচ শীর্ষ লিগের কোনও খেলোয়াড় ছিলেন না। অথচ প্রতিপক্ষ জাপানের প্রথম একাদশে ছিলেন সে দেশের লিগে খেলা দুই ফুটবলার—আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে। এরকম এক ম্যাচে জাপান দুর্দান্ত ভাবে ফিরে এসে ম্যাচ ড্র করল। 

 

ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক এক অনন্য কীর্তি গড়েন। ২০২৫-২৬ মরশুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি ছিল তাঁর ৬৬তম ম্যাচ। সেই ম্যাচে তিনি হেডে গোল করে এগিয়ে দিয়েছিলেন নেদারল্যান্ডসকে। সেটা ছিল ম্যাচের দ্বিতীয়ার্ধয।  

 

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মেলেনি। ৩৪ মিনিটে কর্নার থেকে ডনিয়েল মালেনের হেড দুর্দান্ত দক্ষতায় বাঁচান জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। তাঁর একাধিক চমৎকার সেভে বিরতির সময় স্কোরলাইন থাকে ০-০।

 

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের ছবি। ৫১ মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে দুর্দান্ত হেডে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন ফন ডাইক। 

 

তবে পিছিয়ে পড়ার মাত্র ছয় মিনিট পরই জবাব দেয় জাপান। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা দৃষ্টিনন্দন আক্রমণ থেকে কেইতো নাকামুরা গোল করে ম্যাচে সমতা ফেরান।

 

৬৪ মিনিটে নেদারল্যান্ডস ফের গোল করে এগিয়ে যায়। এ যাত্রায় ক্রিসেনসিও সামারভিলের গোলে ২-১ করে ফেলে কমলা জার্সিরা। কিন্তু জাপান লড়াই ছাড়েনি। ৮৯ মিনিটে কামাদা গোল করে ২-২ করেন। তার পরে কোনও পক্ষই আর গোল করতে পারেনি। 

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।