দক্ষিণ পূর্ব

দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

saiful
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
পঠিত : ১০
দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন সেনাবাহিনী

খাগড়াছড়ি (লক্ষ্মীছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্গম দুল্লাতলী এলাকায় স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ কর্মসূচির মাধ্যমে দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

দুল্লাতলী ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত হন। সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিক্যাল টিমের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকও ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন।

২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে সম্প্রতি প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ নেওয়া স্থানীয় শিক্ষার্থীরাও ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁরা সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সঙ্গে সমন্বয় করে রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা করেন।

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ ও উৎসাহ দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা তাঁদের জন্য অত্যন্ত উপকারী।

লক্ষ্মীছড়ি জোনের তথ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের প্রয়োজনের সময়ে সেনাবাহিনী সব ধরনের মানবিক সহায়তায় সবার আগে এগিয়ে আসবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।