সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে তাঁর সঙ্গে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবং রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তাঁরা স্টেশনের প্ল্যাটফর্ম, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সহজ ডট কমের অফিস, রেলসেবা রেজিস্ট্রেশন অফিস, টিকিট কাউন্টার এবং স্টেশনের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে যাত্রীদের কাছ থেকে সেবা পাওয়ার বিষয়ে সরাসরি মতামত ও পরামর্শ নেন কর্মকর্তারা। একই সঙ্গে যাত্রীসেবার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সহজ ডট কম কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া কক্সবাজার স্টেশনসহ সব রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম।
দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের বাড়তি চাপ সামাল দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলসেবার মান বজায় রাখার প্রস্তুতির অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।