দক্ষিণ পূর্ব

দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০২:৩২ দুপুর
পঠিত : ৩৩
দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

ছবি

Degchibarictg

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় সিএমপির মাল্টিপারপাস শেডে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। পূজাকালীন নিরাপত্তা জোরদার এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

সিএমপি কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের সঙ্গে সদাচরণ নিশ্চিত করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপিত হবে। বক্তব্যের শেষে তিনি পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সর্বোচ্চ সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।