দক্ষিণ পূর্ব

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১১:৩৫ দুপুর
পঠিত : ৩৬
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ছবি

Degchibarictg
দুর্গাপূজা উদযাপন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পুলিশের কাছে আসেনি। নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের কেরানীহাট-বান্দরবান মহাসড়কসংলগ্ন বাজালিয়া সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, চট্টগ্রাম রেঞ্জের কক্সবাজার জেলা ছাড়া বাকি সব জেলার বিভিন্ন পূজামণ্ডপ তিনি ইতোমধ্যে পরিদর্শন করেছেন। প্রতিটি জেলায় আনন্দ-উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা নির্বিঘ্ন করতে এক মাস আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এসব অভিযান আরও জোরদার করা হবে। এগুলো পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। অভিযানের ফলে অপরাধপ্রবণতা কিছুটা কমছে। তবে পুরোপুরি সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন ও মাদক নির্মূলে পর্যায়ক্রমে অভিযানের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, উপপরিদর্শক (এসআই) এস এম আরিফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রাজিব কুমার ধর, সদস্যসচিব রাজিব নন্দী, সদস্য পিন্টু মল্লিক ও চিন্ময়, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দাশ এবং পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে প্রমুখ।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।