দক্ষিণ পূর্ব

দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে ছাত্রদল নেতা সাইফুলের উপহার বিতরণ

sathi
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে ছাত্রদল নেতা সাইফুলের উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রহমান নগর আবাসিক এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সাবেক  ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মো. রাকিব, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক মো. ইমন বক্তব্য রাখেন।এতে বিএনপি, ছাত্রদল, যুবদলের  স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সাইফুল ইসলাম সাইফ বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই জাতীয় ঐক্যের ভিত্তি। বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।



মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।