শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির সাজেকে ছয় দিনের জন্য পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দুই সংগঠনের ডাকা অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সাজেকের মাচলং বাজারেও দুর্গাপূজা উদযাপিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের ডাকা অবরোধ কোনো রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হচ্ছে না। একইভাবে এ কর্মসূচি কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধেও নয়। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দুর্গোৎসবের পর প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণ না করলে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরবর্তী কর্মসূচির বিষয়ে যথাসময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সাজেকবাসীর তিন দফা দাবি ও শর্ত বাস্তবায়নের মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দুই সংগঠনের নেতারা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।