শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানা শাখা।
১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আকবরশাহ থানা জামায়াতের আমীর আব্দুল হান্নান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. মো. শাহাদাত হোসেন। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম নগর আকবরশাহ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এন্টন দাশ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ ও মিথুন সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা সুভাষ চন্দ্র দে, শ্রীশ সাহা ও কৃষ্ণ ভজন আচার্য্য এবং উত্তর কাট্টলী ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ উদ্দিন চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেন।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে বক্তব্য দেন আচার্য পাড়া সমাজ কল্যাণ সমিতি পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. কিশোর কুমার আচার্য, পূর্বাশা সংঘ দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রোজী চৌধুরী, শ্রীশ্রী রক্ষা কালী বাড়ি দুর্গোৎসব উদযাপন পরিষদের সত্যজিৎ সাহা, অন্বেষা সংঘ দুর্গোৎসব উদযাপন পরিষদের সংগঠক রয়েল দত্ত এবং শ্রীশ্রী অদ্বৈতানন্দ মঠ ও মিশনের কাজল কান্তি দাশ।
এ ছাড়া বক্তব্য দেন বৈশাখী সংঘ পূজা উদযাপন পরিষদের সাগর শীল ও উজ্জ্বল বিশ্বাস, শ্রীশ্রী রক্ষা কালী বাড়ির সুহৃদ সংঘের সভাপতি বিপ্লব দত্ত, প্যারীমোহন সেন বাড়ি দুর্গোৎসব উদযাপন পরিষদের রুবেল সেন এবং শ্রীশ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধাম দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রনি আচার্য্য।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আবহমান বাংলার ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে আকবরশাহ থানার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গোৎসব উদ্যাপিত হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।