হাটহাজারী প্রতিনিধি
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম রাশেদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম খাইরুন নবী।
বক্তারা বলেন, দেশজুড়ে আওয়ামী লীগের দমন-পীড়ন ও সন্ত্রাসের বিরুদ্ধে গণআন্দোলন আরও বেগবান করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাফায়েতুল ইসলাম সাবাল, আলহাজ্ব মনসুর চৌধুরী, এম গিয়াস উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন ও রাশেদ আলী মাহমুদ। প্রধান বক্তা ছিলেন যুবদল নেতা এম ইলিয়াছ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা শাহজাহান খান।
সমাবেশে বক্তব্য রাখেন মজিবুল হক বাবুল, সরোয়ার জাহান পুতুল, সৈয়দ সারোয়ার, সেলিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ শাহ আলম, নেজাম উদ্দিন, মিনু আরা বেগম, এস এম মহিউদ্দিন মাসুদ, আবুল কালাম আজাদ, আইয়ুব পাভেল, আব্দুল মান্নান, জাকির হোসেন মোল্লা, জসিম উদ্দিন, মোহাম্মদ হাশেম, জুয়েল খান, শেখ মোরশেদ, মোহাম্মদ ইমরান ও এস এম একরাম মুন্সী।
এছাড়াও উপস্থিত ছিলেন শওকত আলী, রায়হান উদ্দিন, জিয়াউদ্দিন মিজান, কেএম মিনহাজ মাসুম বাবু, শাহনেওয়াজাহান মুন্না, মোরশেদ আলী, বখতিয়ারুল ইসলাম বাচ্চুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বড়দীঘি পাড়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমানবাজারে গিয়ে শেষ হয়।
মহিউদ্দিন/এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।