দক্ষিণ পূর্ব

দেশসেরা স্বীকৃতি পেল চসিক, পুরস্কার গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

shakhawat sohan
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
পঠিত :
দেশসেরা স্বীকৃতি পেল চসিক, পুরস্কার গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
 
সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ —মোট ১৫টি ক্যাটাগরিতে দেশের সেরা সিটি কর্পোরেশন নির্বাচিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। স্থানীয় সরকার বিভাগের বাৎসরিক ‘সিটি গভর্ন্যান্স মূল্যায়ন’—এ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে শীর্ষস্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত ‘সিটি কর্পোরেশন পরিচালনা ব্যবস্থা উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০’ বাস্তবায়ন মনিটরিং এবং সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি (C4C-2) প্রকল্পের যৌথ সমন্বয় সভায় এই পুরস্কার প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী মেয়রের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায়, ২০২৪-২৫ অর্থবছরের মূল্যায়নে নির্ধারিত ১৫টি সূচকের ভিত্তিতে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সিটি গভর্ন্যান্স মূল্যায়ন করা হয়। এতে চসিক প্রথম স্থান অর্জন করে, যা নগর পরিচালনায় ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই অর্জন পুরো চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, কর্মকর্তাদের নিষ্ঠা ও দলগত কাজের ফলেই আমরা এই স্বীকৃতি পেয়েছি। এটি আমাদের আগামী দিনগুলোর কাজের প্রতি উৎসাহ ও দায়বদ্ধতা বাড়াবে। ইনশাল্লাহ, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।