দক্ষিণ পূর্ব

দেশের মানুষ নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার চায়: মোহাম্মদ শাহজাহান

RAFIQ HYDER
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫
পঠিত :
দেশের মানুষ নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার চায়: মোহাম্মদ শাহজাহান
নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার চায়। এজন্য সংস্কার করতে সরকারকে যৌক্তিক, প্রয়োজনীয় সময় দিতে হবে। কেননা দেশে মৌলিক সংস্কার অবশ্যই দরকার, নির্বাচনী সংস্কার দরকার। কিন্তুু আমরা কেউ কেউ তা দিয়ে, সরকারে সহযোগীতা না করে, ভালো ব্যবস্থার দিকে দেশকে নিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে সারাক্ষণ নির্বাচন নির্বাচন করে জিকির করছি। বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, সংস্কার করতে হবে। তারপর দেশে নির্বাচন দিতে হবে। দেশের মানুষও তাই মনে করে। 

শনিবার (১২ এপ্রিল) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, বিশেষ আতিথির বক্তব্য রাখেন সাবেক উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও কেন্দ্রীয় মসলিসে শুরার সদস্য সন্দ্বীপ থেকে জামায়াত মনোনীত প্রার্থী আলাউদ্দিন সিকদার।


প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান  বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মধ্যে এক প্রবল দেশপ্রেম দেখতে পাচ্ছি। আমরা মনে করি তিনি বাংলাদেশে একটি ভালো নতুন ব্যবস্থাপনার দিকে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষও তাই মনে করে। আওয়ামী লীগের ১৬ বছরের জঞ্জাল ছয় মাসে খোলা কখনো সম্ভব নয়। তাই সংস্কারের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। তিনি আরো বলেন আওয়ামী লীগ সারাক্ষণ উন্নয়ন উন্নয়ন উন্নয়ন করতো। কিন্তু এখন কেউ কেউ নির্বাচন নির্বাচন করছে। 

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় বিভক্তির রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে যদি তার শর্ত বাস্তবায়ন করতে হয় তাহলে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে। বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় আগামী দিনে নতুন রূপে, পুরোনো রূপে কোন স্বৈরাচার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার পথ চিরতরে বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালা বদল চায় না। একটি মৌলিক পরিবর্তনের মাধ্যমে যে বাংলাদেশকে তছনছ করা হয়েছে, এই সম্ভাবনার বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন প্রজন্ম প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান বক্তার বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ২০ বছর বাংলাদেশের মানুষ কথা বলতে পারেননি। কথা বললেই নিপিড়নের শিকার হতে হয়েছে। বাংলাদেশ শেখ মুজিব স্বাধীনতা আনেনি স্বাধীনতা এনেছে বাংলাদেশের মানুষ। শেখ মুজিব তখন পাকিস্তানে বন্দি ছিল। ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা হয়েছে কিন্তু ২৪ সালে এসে আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। শেখ মুজিব যে সংবিধান রচনা করেছে সেটি বাংলাদেশের মানুষের জন্য ছিল না। 

তিনি বলেন, শেখ হাসিনা সবচেয়ে বেশি আঘাত করেছে জামায়াতে ইসলামীর ওপর ইসলামের ওপর। শেখ হাসিনা বলে আমি কি অপরাধ করেছি, আমি বলতে চাই শেখ হাসিনা আপনি  বিডির হত্যাকাণ্ড সংঘটিত করে, আলেম হত্যা করে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করে আপনি অপরাধ করেছেন। বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ রূপে  ধ্বংস করে। দেশের ৮ টি ব্যাংক বন্ধের পথে। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। রাজনীতির যে নীতি দুর্নীতি, ঘুম, খুন ও হত্যার মাধ্যমে সেটি আওয়ামী লীগ হারিয়েছে। 

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমির ও সন্দ্বীপ থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলা উদ্দীন সিকদার হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে ভাসানচরসহ সন্দ্বীপের ৬০ মৌজা সন্দ্বীপকে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় সন্দ্বীপের চার লক্ষ জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা। টেন্ডার দখলবাজি, চাঁদাবাজি সন্দ্বীপ থেকে সমূলে বিতাড়িত করা হবে। সন্দ্বীপকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ এলাকা উপহার দেওয়া হবে। যেখানে থাকবে না খুনাখুনি, রাহাজানি। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে।

এতে আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম,ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম রনি, উত্তর জেলা সভাপতি শওকত আলী,  জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য ইউসুফ বিন বক্কর, আব্দুল কুদ্দুছ, জসিমুদ্দীন আজাদ, মাওলানা মুহিউদ্দীন, জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার নায়েবে আমীর এ এম এম রফিকুল মাওলা, সহকারী সেক্রেটারি এ এস এম হালিম উল্যাহ, অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খান, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফরিদ উদ্দিন নিজামী, ইলিয়াছ হায়দার,গোলাম মাওলা শিমুল,মাহবুল মাওলা রিপন, ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা  সভাপতি মোহাম্মদ জিয়াউল হাসান প্রমুখ।



রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।