দক্ষিণ পূর্ব

দৈনিক কালবেলার ৫ম বর্ষে পদার্পণ, চট্টগ্রাম জামায়াতের শুভেচ্ছা

Jobaer Raihan Jihan
Jobaer Raihan Jihan
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১১:১৬ দুপুর
পঠিত : ৩
দৈনিক কালবেলার ৫ম বর্ষে পদার্পণ, চট্টগ্রাম জামায়াতের শুভেচ্ছা

ছবি:

Degchibarictg

দৈনিক কালবেলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে উপস্থিত হয়ে দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইদুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।

এ সময় অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, জনমত গঠন এবং রাষ্ট্র ও সমাজের নানা অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, দৈনিক কালবেলা তার সংবাদ পরিবেশনার মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রেখে পত্রিকাটি উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি অর্জন করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য আবদুল্লাহ রাসেল।

দক্ষিণপূর্ব/এসএস


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।