চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের দোয়ালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব এম. এ. রহিম পাটওয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মো. গোলাম মোস্তফা মজুমদার। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান কানু এবং সিনিয়র সহসভাপতি মো. শাহ এমরান (এনাম)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন নবগঠিত ম্যানেজিং কমিটির সহসভাপতি মোনায়েম খান এবং অভিভাবক প্রতিনিধি মো. আজাদ মিয়া।
বক্তারা বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা বাস্তবায়ন হোক—এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার।’ পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করায় মেধাবী শিক্ষার্থী মুনতাহা আলম চৌধুরীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক প্রতিনিধি মো. গোলাম রসূল, সহকারী শিক্ষক অনুপমা দে, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।