দক্ষিণ পূর্ব

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব

দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজনের লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
পঠিত : ৩৯
দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজনের লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন

ছবি

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪ সালে গঠিত আহ্বায়ক কমিটিকে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়ার লক্ষ্যে পাঁচ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) উত্তর ফটিকছড়ির নারায়ণহাটের জমজম রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের ইতিবাচক উন্নয়ন ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

সভায় আহ্বায়ক কমিটির সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক মজিবুল্লাহ চৌধুরী তুষার, ফজলুল করিম, এস এম ওসমান গনি, এম এ মালিক, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, হাকিম এমরান বিন জালাল, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জামাল, তারেক হোসেন ও আবু তাহের আমরিসহ স্থানীয় সাংবাদিকরা।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান খলিল ও মাওলানা নিজাম উদ্দিন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। শিগগিরই এ কমিটির তত্ত্বাবধানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আত্মপ্রকাশ করবে বলে সভা থেকে আশাবাদব্যক্ত করা হয়।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।