দক্ষিণ পূর্ব

দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

RAFIQ HYDER
প্রকাশ : ৪ জানুয়ারী ২০২৬
পঠিত :
দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

 রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত দেন।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাইয়ের সময় ডা. একেএম ফজলুল হকের দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত তথ্য ও দাখিল করা কাগজপত্রে অসংগতি পাওয়া যায়।

 নির্বাচন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত প্রার্থী ডা. একেএম ফজলুল হক গণমাধ্যমকে জানান, তিনি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।