দক্ষিণ পূর্ব

ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান

shakhawat sohan
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫
পঠিত :
ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক 

ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব আজ এক অনন্য মাত্রা পেয়েছে তিন বাহিনী প্রধানের যৌথ উপস্থিতিতে।

শনিবার (১৬ আগষ্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহাসমারোহে আয়োজিত জন্মাষ্টমী ২০২৫ উৎসবে তিন বাহিনীর প্রদানের উপস্থিতিতে এক ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি; নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

তিন বাহিনী প্রধানের এই যৌথ অংশগ্রহণ জন্মাষ্টমী উৎসবকে শুধু বর্ণাঢ্যই করেনি, বরং ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের উপস্থিতি উৎসবে আগত ভক্ত ও অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ ও অনুপ্রেরণা ছড়িয়েছে।

উৎসবে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তিমূলক গান, শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।