দক্ষিণ পূর্ব

'ধর্ম ব্যবসায়ীরা জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে বিভ্রান্ত করছে'

sathi
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
'ধর্ম ব্যবসায়ীরা জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে বিভ্রান্ত করছে'
দক্ষিণপূর্ব ডেস্ক 
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, একটি দল গ্রামে গঞ্জে জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনারাই বলুন,জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে। ধর্ম ব্যবসায়ীরাই জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের কাছ থেকে দুরে থাকবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও বিএনপি'র সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে পাইন্দং, কাঞ্চন নগর ও  সুন্দরপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে তিনি একথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বিভ্রান্ত করতে পারবে না।  কারণ মানুষ অনেক সচেতন। তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। 

তিনি বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে সকল প্রকার সংস্কার রয়েছে। এগুলো বাস্তবায়ন করলে দেশে আর কোন সমস্যা থাকবে না। দেশ অনেক এগিয়ে যাবে।

 ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল হুদা চৌধুরী সভাপতিত্বে ও 
উপজেলা বিএনপির সদস্য আবু আজম তালুকদারের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে   মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ আজম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব, বাবু মিহির চক্রবর্তী, নাজিম উদ্দিন শাহীন, বদিউল আলম তালুকদার, নূরুল আনোয়ার, আহম্মদ সাফা মেম্বার, আবুল কালাম চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বজল, নাজিম উদ্দিন বাচ্চু, মহিবুল্লাহ বাহার, ড়া: নাজিম উদ্দিন, আলোউদ্দ চৌধুরী,  ফজলুল হক, খালেদ মাহমুদ বাবুল,এস এম আবু মুনসুর,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।