নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের পক্ষে এবং বিএনপির পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি হালিশহরের এ-ব্লক, কে-ব্লক ও বড়পোলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
আমির খসরু বলেন, মানুষ বিশ বছর ভোট দিতে পারেনি। এখন ভোটের জন্য তারা অপেক্ষা করছে। ধানের শীষ সামনে আসার সঙ্গে সঙ্গে গণজোয়ার তৈরি হয়েছে। বিএনপি গত ১৫-২০ বছর গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে, সেই গণতন্ত্র মানুষ ফিরে পেতে যাচ্ছে।
তিনি বলেন, আগামী দিনের কর্মসূচি বিএনপি প্রস্তুত করেছে। ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান, বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও চাকরির সুযোগ সবই আমরা বাস্তবায়নের জন্য রেডি। শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও আমরা গণতন্ত্রায়ণের পথে নিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত।
ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, উপদেষ্টার পদ ব্যবহার করে যত বরাদ্দ নেওয়া হবে, ভোট তত কমবে। বাংলাদেশের মানুষ খুব সচেতন। এসব কাজের জবাবদিহি করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কাফি মুন্না, বিএনপি নেতা মাহবুবুর রহমান,সাবের আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, মোঃ শফিউল্লাহ, কামাল সরদার, ফয়জুল্লাহ, মোঃ লেলিন, মোহাম্মদ হেলাল, মোঃ জহুর, হাউসিং এস্টেট সাধারণ সম্পাদক মোঃ জসিম, মোহাম্মদ আলী সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদল নেতৃবৃন্দ।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।