দক্ষিণ পূর্ব

নগরবাসীর অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
পঠিত :
নগরবাসীর অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

ছবি- সিএমপি

নগরবাসীর বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয় সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরের দামপাড়ায় সিএমপি সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী উপস্থিত সেবাপ্রত্যাশী নগরবাসীর বিভিন্ন বক্তব্য ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি অভিযোগ ও সমস্যাগুলো সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিক নির্দেশনা দেন।

 

সিএমপি সূত্র জানায়, ওপেন হাউজ ডেতে নগরবাসী বিভিন্ন সমস্যা, অভিযোগ এবং পুলিশি সেবা-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ কমিশনার এসব বিষয় গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট ইউনিট ও কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

 

এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পাওয়ায় পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সরাসরি অভিযোগ ও সমস্যা জানানোর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন তারা।

 

 

ওপেন হাউজ ডেতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেনসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে নগরের বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশী ও সম্মানিত নগরবাসীও অংশ নেন।

 

সিএমপির এ উদ্যোগের মাধ্যমে নগরবাসী সরাসরি পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরার সুযোগ পান। পাশাপাশি অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পুলিশি সেবা আরও জনবান্ধব করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

 

জেএফআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।