দক্ষিণ পূর্ব

নগর বিএনপির আহ্বায়ককে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ

sathi
প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫
পঠিত :
নগর বিএনপির আহ্বায়ককে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মুহাম্মদ এরশাদ উল্লাহর শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

এ সময় তিনি এরশাদ উল্লাহর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাঈল, চান্দগাঁও থানা সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী, বিএনপি নেতা জাফর আহমদ ও ইমাদ উল্লাহ প্রমুখ।

সাক্ষাৎ শেষে দুই দলের নেতারা পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করেন।

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।