মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের খালপাড় থেকে উদ্ধার হওয়া নবজাতক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত (৩১ মে) শনিবার ভোরে অজ্ঞাতনামা ব্যক্তি ওই নবজাতককে মায়ানী এলাকার পূর্ব মায়ানী গ্রামের একটি খালপাড়ে রেখে চলে যায়। পরে শিশুটির কান্না শুনে স্থানীয় সমাজকর্মী ওসমান গনি উদ্ধার করে নি:সন্তান একটি পরিবারের কাছে লালন পালনের জন্য রাখে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তারা শিশুটিকে নিয়ে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে। জেলা প্রশাসকের নির্দেশনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সমাজকর্মী মো: ওসমান গনি জানান, ‘শিশুটি গত ৩১ মে ভোরে যে কেউ আমাদের এলাকার একটি খালপাড়ে রেখে চলে যায়। পরে একজন কৃষক উদ্ধার করে আমাদেরকে জানায়। আমরা একটি পরিবারের জিম্মায় রাখি। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তারা বাচ্চাটি নিয়ে যায়। জেলা প্রশাসনের অধীনে মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মারা যায়।’
মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি বাচ্চাটি মারা গেছে। বাচ্চাটি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিল। বয়স ও ওজন কম হওয়ায় শারীরিক বিভিন্ন জটিলতা ছিল।
এম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।