নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনিয়া পশ্চিম বোমাংখিল এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শাহীন ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী নুরুল আবছারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ জুলাই) বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১— এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল অভিযান চালিয়ে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গুলি এবং ৬টি খালি গুলির খোসা উদ্ধার করে। অভিযানে শাহীন ডাকাত চক্রের সদস্য নুরুল আবছারকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তাকে আটক করা হয়। নুরুল আবছার দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
আটককৃত নুরুল আবছারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।