দক্ষিণ পূর্ব

নাইক্ষ্যংছড়িতে 'ঘুমধুম' ইউনিয়ন মিডিয়া সেলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

RAFIQ HYDER
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫
পঠিত :
নাইক্ষ্যংছড়িতে 'ঘুমধুম' ইউনিয়ন মিডিয়া সেলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি 

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন মিডিয়া সেলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় ঘুমধুম বেতবুনিয়া বাজার ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 ঘুমধুম ইউনিয়ন মিডিয়া সেলের দায়িত্বশীল আজিজুল হক রানার সভাপতিত্বে এবং মো. রিদুয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মিডিয়া সেলের পরিচালক মাহমুদুল হক বাহাদুর। 

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক বাহাদুর বলেন, সংবাদ সংগ্রহ ও তথ্যের সত্যতা যাচাই করে নিউজ কাভার করতে হবে। এক্ষেত্রে পক্ষপাতিত্ব করা যাবে না। বাস্তব ঘটনাটা তুলে ধরতে হবে। সংবাদ সংগ্রহে সরাসরি মাঠে গিয়ে রিয়েল সিনারিও তুলে আনতে হবে।

তিনি বলেন, সংবাদকর্মীদের গুজব প্রতিরোধে কাজ করতে হবে। বর্তমানে 'এআই' ট্রেন্ড কে চিহ্নিত করার যোগ্যতা থাকতে হবে। সততা অবলম্বন করে আদর্শ রিপোর্টার হতে হবে। 
তিনি ডিজিটাল নিরাপত্তা ও নৈতিকতা বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম জামায়াতে ইসলামীর ইনচার্জ হামিদুল হক, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি শেখ জামাল এবং জামায়াত নেতা মাস্টার খায়রুল বশর।

কর্মশালায় মিডিয়া সেলের সদস্যরা স্থানীয় উন্নয়ন, সামাজিক বিষয় ও ইউনিয়ন পর্যায়ের কর্মকাণ্ড প্রচারে আরও সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। শেষে ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।