বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির পিষ্টে আব্দুস সালাম (৩০) নামের এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতিটি লোকজনকে ধাওয়া দিলে পালাতে গিয়ে আব্দুস সালাম পড়ে যান। তখন হাতিটি তাকে পদপৃষ্ঠ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আব্দুস সালাম তিন সন্তানের জনক এবং স্থানীয়ভাবে পরিচিত টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, বন্য হাতির আক্রমণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।
আমিনুল/রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।