দক্ষিণ পূর্ব

নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৩ জুন ২০২৬
পঠিত :
নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ছবি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনার পর চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

 

শনিবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসনাত মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল আনা হয়। জনস্বার্থে জারি করা ওই আদেশে নগরীর গুরুত্বপূর্ণ দুই থানা—খুলশী ও বাকলিয়ার ওসি পদে পরিবর্তন আনা হয়েছে।

 

আদেশ অনুযায়ী, খুলশী থানার বর্তমান ওসি আরিফুর রহমানকে সিএমপির লাইন শাখায় বদলি করা হয়েছে। অন্যদিকে, সিএমপির সিটি বিশেষ শাখার (সিটি এসবি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহেদুল কবিরকে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

 

এ ছাড়া, বাকলিয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ সোলায়মানকে বদলি করে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।