দক্ষিণ পূর্ব

নাজিরহাটে কৃষকদলের সভা, কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬
পঠিত :
নাজিরহাটে কৃষকদলের সভা, কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় কৃষকদলের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ সভায় কৃষকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুহাম্মাদ হাসান কবিরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন।

 

এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা কৃষকদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য বাবু মিহির চক্রবর্তী।

 

সভায় উপস্থিত ছিলেন কৃষকদলের সদস্যসচিব আবুল মুনসুর, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, প্রিন্স ওমর ফারুক, জিয়াউল হাসনাত ফরহাদ, অহিদুল আলম, আনিস, আকতারুল আলম, ওমর ফারুক টিটু, আরমান উদ্দিন কালু, আবু বকর মইন, আরমান ও ফিরোজসহ সংগঠনের নেতাকর্মীরা।

 

সভায় বক্তারা বলেন, কৃষকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ে কৃষকদলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি কৃষকদের পাশে থেকে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

তাঁরা আরও বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।