দক্ষিণ পূর্ব

নানা হওয়ার আনন্দে ৫ হাজার মানুষকে মেজবান খাওয়ালেন ডা. নাছের

মনির ফয়সাল
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬
পঠিত :
নানা হওয়ার আনন্দে ৫ হাজার মানুষকে মেজবান খাওয়ালেন  ডা. নাছের

ছবি : দক্ষিণপূর্ব

পরিবারে নতুন অতিথি এসেছে। আর এই আনন্দ বাঁধা পড়েনি পরিবারের চার দেয়ালে। হাজারো মানুষ মাতিয়ে এই আনন্দ ছড়ালেন তিনি নগরজুড়েই। জামায়াত ঘেঁষা পেশাজীবি নেতা ও রাজনীতিবিদ ডা. আবু নাছেরের নানা হওয়ার আয়োজনটি ছিল বর্নাঢ্য। চট্টগ্রামের সুবিশাল কমিউনিউটি সেন্টার কিং অব চিটাগাংয়ে প্রায় ৫ হাজার অতিথির সমাগম ঘটিয়ে নিজের আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।

 

সোমবার (২৭ এপ্রিল) নগরের পাঁচলাইশ এলাকায় এ আয়োজন করা হয়।

 

মেজবানে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ- সবাই এই অনুষ্ঠানে একসঙ্গে বসে খাবার গ্রহণ করেন।

 

অনুষ্ঠান সম্পর্কে ডা. আবু নাছের বলেন, 'এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। এখানে সর্বস্তরের জনগণ রয়েছেন। সামাজিক ভ্রাতৃবন্ধন যেন অটুট থাকে, সে হিসেবেই আজকের এই আয়োজন।'

 

তিনি আরও জানান, তার মেয়ের ঘরে ছেলে সন্তান হয়েছে। নাতির জন্মের এই আনন্দের মুহূর্তে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে তা উদযাপন করতে পেরে তিনি অত্যন্ত খুশি। এটি তাঁর কাছে নিছক একটি পারিবারিক অনুষ্ঠান নয়, বরং সমাজের সব মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি সুযোগ।

 

ডা. আবু নাছের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের রাজনীতি, সমাজ ও চিকিৎসা সেবায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।