দক্ষিণ পূর্ব

নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

shakhawat sohan
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫
পঠিত :
নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
দক্ষিণপূর্ব ডেস্ক

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা থেকে নৌকাসহ স্থানীয় পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

অপহৃত জেলেরা হলেন— মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন, এবং একই গ্রামের সাবের হোসেন ও সাইফুল ইসলাম। তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার বাসিন্দা।

ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী সংলগ্ন জলসীমা থেকে অন্তত ২৫১ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অপহৃত হয়েছেন ১৭৬ জন। ইতিমধ্যে কয়েক দফায় প্রায় ২০০ জন জেলেকে বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।