দক্ষিণ পূর্ব

নাশকতার মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মনির ফয়সাল
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫
পঠিত :
নাশকতার মামলায়  চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সৌমেন ঘোষ(৩৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) হাটহাজারী থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। 


সৌমেন ঘোষ একই থানার চিকনদন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দিজেন্দ্র লাল ঘোষ বাড়ির আশিষ ঘোষের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের ইসলামিয়া কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।


হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সৌমেন ঘোষকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর)  আদালতে সোপর্দ করে পুলিশ। তার বিরুদ্ধে আরও কোনো বিভিন্ন থানায় মামলা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।