দক্ষিণ পূর্ব

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মহালছড়ি থেকে উদ্ধার মোটরসাইকেল চালক

Masud forhan
Masud forhan
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ ০১:০৬ দুপুর
পঠিত : ৩
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মহালছড়ি থেকে উদ্ধার মোটরসাইকেল চালক

উদ্ধারকৃত যুবক

Degchibarictg

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা একতাপুর বালুখালী ইউনিয়নের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোহাম্মদ আজম (৪৮) নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা থেকে জীবিত উদ্ধার হয়েছেন।

 

৫ মার্চ বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।


পরিবারের সদস্যরা জানান, গত সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আজমের সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

পরে পরিবারের পক্ষ থেকে ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের দাবি, একই দিন রাত সাড়ে ১০টার দিকে আজমের মোবাইল নম্বর থেকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে আর জীবিত পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয়। এরপর আবার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

পুলিশ জানায়, জিডির পর প্রযুক্তির সহায়তায় আজমের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তার অবস্থান খাগড়াছড়ির মহালছড়ি এলাকায় পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

 

তবে তিনি কীভাবে সেখানে পৌঁছেছেন বা ঘটনার পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

উদ্ধারের সময় আজম কিছুটা অসুস্থ ছিলেন, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ভূজপুর থানার এক কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

ইই

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।