দক্ষিণপূর্ব ডেস্ক
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেছেন আমজনতা দল–এর সদস্যসচিব তারেক রহমান।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসির প্রধান ফটকের সামনে বসে অনশন শুরু করেন তিনি। বিষয়টি নিজের ফেসবুক পেজে এক পোস্টে নিশ্চিত করেন তারেক রহমান।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করে বলেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি। এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি, পরে সব ফাঁস হওয়ার পর সেটি স্থগিত করা হয়।’
তিনি আরও বলেন, আমরা বছরের পর বছর রাজনীতি করি, তবু নিবন্ধন পাই না। রাজনীতি যেন শুধু বুর্জোয়াদের জন্য। শুধু নিবন্ধনের ঘোষণা নয়, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদেরও শাস্তি চাই। না হলে এই আমরণ অনশন মৃত্যুর দিকেই ঠেলে দেবে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।