দক্ষিণ পূর্ব

নিরাপত্তা পরিস্থিতিতে রিয়াদে বিমানের ফ্লাইট বন্ধ, চালু হতে পারে দাম্মাম রুট

Istiyak
Istiyak
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ০১:৪০ দুপুর
পঠিত : ৩৪
নিরাপত্তা পরিস্থিতিতে রিয়াদে বিমানের ফ্লাইট বন্ধ, চালু হতে পারে দাম্মাম রুট

ফাইল ছবি

Degchibarictg

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হতে পারে। এদিকে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ওই রুটে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে যাত্রীদের জানানো হবে।

অন্যদিকে, প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমানের। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটলেও সৌদি আরবে যাতায়াতের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন যাত্রীরা। বর্তমানে এ দুটি রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে মদিনা রুটে বেশি আসনবিশিষ্ট উড়োজাহাজ ব্যবহার করছে বিমান। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এরপর ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

এ ছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সৌদি আরবগামী এবং দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের যাতায়াতের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে বিমান।

ফ্লাইটের সময়সূচি, টিকিট কেনা ও বুকিং-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেএফআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।