দক্ষিণ পূর্ব

নিরাপদে আছেন মা, ভারত তার পূর্ণ নিরাপত্তা দেবে: জয়

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ০৭:৪২ সকাল
পঠিত : ৬
নিরাপদে আছেন মা, ভারত তার পূর্ণ নিরাপত্তা দেবে: জয়
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক

জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। রায় নিয়ে কথা বলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেছেন, ‘ওরা আমার মায়ের কী করতে পারবে। তিনি ভারতে নিরাপদ আছেন এবং ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’ এ সময় হুঁশিয়ারি দিয়ে জয় বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা না তোলা হলে আগামী বছরের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। খবর আল-জাজিরা

রোববার (১৬ নভেম্বর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।

ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা জানি রায় কী হবে। তারা সরাসরি সম্প্রচার করবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে।’

সজীব ওয়াজেদ বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে আধিপত্য বজায় রেখেছে। নিষিদ্ধ থাকলে তাদের সমর্থকেরা নির্বাচন হতে দেবে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হতে দেব না। আমাদের বিক্ষোভ আরও তীব্র হবে এবং প্রয়োজন হলে আমরা সবকিছুই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে সহিংসতা বাড়বে।’

এর আগে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ ও সুষ্ঠু হতে হবে। এখন যা ঘটছে তা আসলে আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার প্রচেষ্টা।’

উল্লেখ্য, ছাত্র-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে নির্বাসনে যান ৭৮ বছর বয়সী শেখ হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, সে বছরের বিক্ষোভে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়, যার বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে।

পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হয়। তবে এসব কিছুই তিনি অস্বীকার করে মামলাগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।