নিজস্ব প্রতিবেদক
নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলনে, নির্বাচনকে পিছনে হটানোর ষড়যন্ত্র চলছে। আরমা সরকারকে চাই নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ তৈরি করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে৷
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ৫দফা দাবি ৮ দলের মহাসমাবেশ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ভেবেছিলাম এবা বৈষম্য দূর হবে চাঁদামুক্ত দেশ গড়ব। কিন্তু ২৪ এর পরও চাদা বন্ধ হয়নি। নিরাপত্তা নেই। ব্যবসায়িরা ব্যবসা করতে পারছে না৷ এ দেশ আমরা চাইনি। আগামী একটা আন্দোলন হবে, চাঁদাবাজদের বিরোদ্ধে।
আগামীতে ইসলামি হুকুমত কায়েম করতে চাই। ইসলামি হুকুমত হলে কোনো অন্যায়, বৈষম্য থাকবে না। কেউ খাবে কেউ খাবে না তা হবে না। দেশের একটা টাকাও বিদেশে পাচার হবে।
আগামী নির্বাচনে মানুষ দুই ভাবে ভাগ হয়ে যাবে৷ কেউ দেশের পক্ষে আর কেউ ভারতের পক্ষে৷ আজকে থেকে দেশের পক্ষে ইসলামকে বিজয়ী করতে হবে। সবাইকে ঐক্যববদ্ধ থাকতে হবে।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।