নিজস্ব প্রতিবেদক
অচিরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, দেশের সাধারণ জনগণ নির্বাচন চান। তারা দীর্ঘ ১৬ বছর ভোট বঞ্চিত ছিল। আমাদের নেতা তারেক রহমান বলেছিল সুনির্দিষ্টভাবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত থাকবে।
শনিবার (৩ মে) বিকেলে শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেন, অতীতে যারা ষড়যন্ত্র করেছিল, তারা আবারো ষড়যন্ত্রের পায়তারা করছে। তাই সবাইকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের দোসরদের বিচারের আওতায় আনতে হবে প্রশাসনকে।
তিনি বলেন, আমার পোশাক কারখানায় হাজার হাজার শ্রমিক রয়েছে। শ্রমিকদের কষ্ট আমি বুঝি। অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।
ফটিকছড়িতে উৎপাদিত গ্যাস, রাবার ও চা বৃহত্তর ফটিকছড়িতে সমমান বন্টনের দাবি জানাচ্ছি। এছাড়া যদি অচিরে সমমান বন্টন না হয় তাহলে দাবি আদায়ে এসব বাগানের শ্রমিকদের নিয়ে মাঠে আন্দোলন করার ঘোষণাও দেন সরওয়ার আলমগীর।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. হানজালা এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দৌলত মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বদিউল আলম তালুকদার, মহিন আজম তালুকদার, তাহের সিদ্দিকী, মহিবুল্লাহ বাহার, নুরুল ইসলাম মেম্বার, আবু আহম্মদ মেম্বার, নাছির উদ্দীন, খালেদ বাবুল, মো. শাহরিয়া, আবুল কালাম, আহমদ রশিদ চৌধুরী, আমান উল্লাহ, শহিদুল ইসলাম, মো. এরশাদ, একরামুল হক, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, এম এ মাহফুজ ও আবু বক্কর মউন প্রমুখ।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।