দক্ষিণ পূর্ব

নির্বাচন উপলক্ষে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে চট্টগ্রাম বন্দর

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
নির্বাচন উপলক্ষে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে চট্টগ্রাম বন্দর

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা ৪৮ ঘণ্টা চট্টগ্রাম বন্দরের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নির্বাহী আদেশে এ ছুটি কার্যকর থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি পণ্য খালাসের সুযোগ রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নির্ধারিত সময়ে বন্দরের নিয়মিত অপারেশনাল কার্যক্রম স্থগিত থাকবে।

তবে জাতীয় স্বার্থে খাদ্য, ত্রাণ ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য শর্তসাপেক্ষে কার্যক্রম চালুর ব্যবস্থা রাখা হয়েছে। বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের পূর্বানুমোদন এবং বিধি অনুযায়ী অতিরিক্ত চার্জ পরিশোধ সাপেক্ষে জাহাজ ও লাইটারে এসব পণ্য খালাস করা যাবে। এ ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিচালক (ট্রাফিক) অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আগাম অবহিত করতে হবে।

ছুটির সময়েও ট্রাফিক বিভাগের আওতাধীন পানগাঁও আইসিটি, ঢাকাস্থ আইসিডিসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে প্রয়োজন অনুযায়ী জনবল বুকিং ও সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বন্দরের অভ্যন্তরে সীমিত কার্যক্রম সচল রাখতে জনতা ব্যাংক, ওয়ান ব্যাংকসহ অনুমোদিত অন্যান্য ব্যাংকের বুথ, কাস্টমস হাউজে সোনালী ব্যাংক এবং শুল্ক বিভাগের সংশ্লিষ্ট শাখা ও সব প্রাইভেট ডিপোতে প্রয়োজনীয় জনবল রাখার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবেই এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।