দক্ষিণ পূর্ব

নির্বাচন ছাড়া যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, তারা গণধিকৃত হবেন: মীর হেলাল

RAFIQ HYDER
প্রকাশ : ৩০ জুন ২০২৫
পঠিত :
নির্বাচন ছাড়া যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, তারা গণধিকৃত হবেন: মীর হেলাল
মো. আবু শাহেদ, নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রাম হাটহাজারী পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি'র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর 
মোহামদ হেলাল উদ্দীন বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণের ম্যান্ডেট নিয়ে রাস্ট্র পরিচালনার সুযোগ নিন। যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন তারা এদেশের মাটিতে গণধিকৃত হবেন।

মীর হেলাল রোববার (২৯জুন) বিকেলে হাটহাজারী পৌরসভার আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে পৌর বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়

সমাবেশে ব্যারিস্টার হেলাল বলেন, দেশে নির্বাচনের সম্পূর্ণ পরিবেশ বিরাজ করছে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সত্যিকারের দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপিকে এদেশের মাটি ও মানুষের সংগঠন হিসেবে উল্লেখ করে মীর হেলাল বলেন বাংলাদেশের প্রতিটি ঘর বিএনপি'র এক একটি দুর্গ। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে আদর্শিকভাবে  মোকাবেলা করতে ভয় পেতো এখন দেশের নির্বাচন বিরোধীরা বিএনপিকে নির্বাচনের মাঠে মোকাবেলা করতে সাহস না পেয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে।  মধ্য ফেব্রুয়ারির পরে একদিনও নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নিবে না উল্লেখ করে মেনে নিবে না উল্লেখ করে মীর হেলাল বলেন তালবাহানা না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। প্রয়োজনীয় সংস্কার জনগণের সরকারই করবে। এখন পর্যন্ত দেশের যে মৌলিক সংস্কারগুলি হয়েছে তার প্রায় সবগুলোই শহীদ জিয়া শুরু গড়েছিলেন। তাই জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার । আর বিএনপি একটি আধুনিক উন্নয়ন্মুখী গণতান্ত্রিক দল যা দেশে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 

মীর হেলাল বলেন, দেড় যুগ ধরে একটি ভোটবিহীন অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপি। গুম, খুন, অত্যাচার নির্যাতন সহ করে এখন পর্যন্ত ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে বিএনপিই মাঠে ঠিকে আছে। যদি আবার কোন নতুন ষড়যন্ত্র দেখতে পায় তাহলে জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথেই অবস্থান নিবে বিএনপি। বিএনপিই জনগণের আশা ভরসার কেন্দ্রস্থল বলে উলেখকরে মীর হেলাল বলেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগনের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। 

হাটহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ পৌর বিএনপি আহবায়ক জাকির হোসেন, হাটহাজারী  উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ রফিক, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর।

পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান র জেলা বিএনপি'র সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হাসনাত,বায়েজিদ থানা বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন  চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি আসিফ চৌধুরী, জেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আকবর আলী  ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী ত্বকী,  চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল,জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল কবির  তালুকদার, যুগ্ম সম্পাদক জিএম সাইফুল, যুগ্ম আহ্বায়ক জিএম কামরুদ্দিন নাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম চৌধুরী রকি  সহ উপজেলা পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ। 

এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।