দক্ষিণ পূর্ব

নির্বাচন নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা–মার্কিন রাষ্ট্রদূত বৈঠক

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
নির্বাচন নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা–মার্কিন রাষ্ট্রদূত বৈঠক

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে অন্তর্বর্তী সরকার নির্বাচন ও গণভোটকে ঘিরে যে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে বিস্তারিত ধারণা নেন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচনের সময় দেশে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে, তা সরাসরি জানার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

 

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান ও সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

 

এর আগে নতুন দায়িত্ব গ্রহণের পর মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেনাপ্রধানসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি গত ১০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন।

 

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ‘একদিনে দুই ভোট’ আয়োজনকে ঘিরে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ায় প্রার্থীরা এখন নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

 

এদিকে, জুলাই সনদ কার্যকরের লক্ষ্যে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকেও প্রচারণা জোরদার করা হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।