নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার লন্ডন বৈঠকের পর দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। এরপর থেকে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাধ্যমে এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুরের আজাদীবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের ৩১ দফার বাংলাদেশ। সেই লক্ষ্যেই আমরা জনগণের হাতে হাতে ৩১ দফার লিফলেট পৌঁছে দিচ্ছি।
চাঁদাবাজির প্রসঙ্গে সরওয়ার আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, তাহলে আমাকে জানাবেন। আমি নিজেই বাদী হয়ে মামলা করব।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সদস্য এস এম ইউসুফ, মো. হাসেম, মো. মহসিন, আবদুল মন্নান চৌধুরী, ইউসুফ, মো. সেলিম, মোঃ ওসমান, নাজিম উদ্দিন, ডা: রফিকুল আলম, মো.পেয়ারু, নাছির উদ্দীন, মো. ইব্রাহিম, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, আফাজ উদ্দিন, মোঃ টিপু, মো. হাছান, মো. সুজন, নূরুদ্দীন, মো. রিয়াজ, মো. শাহাদাত, মো. কায়ছার, মো.মাসুম প্রমুখ।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।