চট্টগ্রাম নগরীতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
শুক্রবার (১৬ অক্টোবর) নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ, প্রবর্তক সংঘ মন্দির, নন্দ মহাজন বাড়ি মন্দির, শ্রী শ্রী জয়কালী মন্দির ও গোসাইলডাঙ্গা বালক সংঘ পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সিএমপি কমিশনার। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন। পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।