দক্ষিণ পূর্ব

নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি তানিম গ্রেপ্তার

sathi
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫
পঠিত :
নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি তানিম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ইরফান হাসান মান্নান ওরফে তানিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) কোতোয়ালী থানাধীন কাজির দেউড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তানিম বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফিরিঙ্গীবাজার ভান্ডারী মাজার সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন। 

তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।