দক্ষিণ পূর্ব

‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ স্ট্যাটাসের এক ঘণ্টা পর প্রাণ গেল যুবকের

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৬ জুলাই ২০২৬
পঠিত :
‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ স্ট্যাটাসের এক ঘণ্টা পর প্রাণ গেল যুবকের

ছবি সংগৃহীত

বাঁশখালী উপজেলায় সিএনজিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে জুয়েল রানা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি উপজেলার সদর এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন জুয়েল। দারোগা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এমআরএএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।